প্রতিদিনের ন্যায় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বন রক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে প্রাণ হারালো কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদ। পাহাড় খেকোদের ব্যবহ্রত অবৈধ ডাম্পারের ইচ্ছাকৃত চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন, তিনি মুন্সিগন্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। ঘটনাস্থল থেকে জানা গেছে, রাতে অভিযানেী পথিমধ্যে হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) মোটর সাইকেলর আরোহী সাজ্জাদ কে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় বিট কর্মকর্তা। পরে তার সাথে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোটর সাইকেল চালক আলী(২৭) কে আহত অবস্থায় উদ্ধার করে স্হানীয়রা। স্হানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ডাম্পারটি বনবিভাগের তালিকাভূক্ত হরিণমারার পাহাড়খেকো ছৈয়দ করিম প্রকাশ কানা ছৈয়দ এর। তবে গাড়িটির চালকের নাম ছিল বাপ্পি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হবে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, আমরা একজন দক্ষ বন কর্মকর্তা হারালাম। পাহাড়খেকোদের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। উল্লেখ ; বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান ২০২০ সালের ফেব্রুয়ারিতে বনবিভাগে যোগদান করেন। তার ব্যক্তিগত জীবনে এক কন্যার জনক।