চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও প্রথম ধাপে পুরুষ মহিলা সহ ৫০ জন হজ্জ যাত্রী নিয়ে রওনা দিয়ে থাকেন আল আমিন হজ্জ কাফেলা মোয়াল্লেম হাফেজ আব্দুর রশিদ, শুক্রবার বিকেলে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে ৫০ জন যাত্রী নিয়ে লাব্বাইক শারিলাকা লাব্বাইক শরিলাকা ধবনিতে বিমানবন্দর ত্যাগ করে বিমানটি। এইসময় হজ্জ যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন আল আমিন হজ্জ কাফেলা মোয়াল্লেম হাফেজ মাওলানা আব্দুর রশিদ। তিনি শুক্রবার সকালে কুমিল্লা পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পেট্রিকেলভাবে সকল কিছু বুঝিয়ে দিয়ে থাকেন, এইসময় মোয়াল্লেম হাফেজ আব্দুর রশিদ হজ্জ যাত্রীদের উদ্দেশ্যে করে বলেন পাসপোর্ট-ভিসা, স্বাস্থ্য পরীক্ষার সনদ, মোয়াল্লেম অফিস থেকে দেওয়া আইডি কার্ডসহ জরুরি কাগজ-পত্র, বৈদেশিক মূদ্রা, কাগজ-কলম ও চাবি নিজের সঙ্গে রাখুন। পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রের ১ সেট ফটোকপি বড় ব্যাগে রাখুন। চশমায় নির্ভরশীল হলে অতিরিক্ত ১টা চশমা ফিতাসহ বড় ব্যাগে রাখুন। বাংলাদেশ ও সৌদি এয়ারপোর্টে বিভিন্ন কোম্পানি মোবাইলের সৌদি ‘সিম’ আপনাকে ‘ফ্রি’ উপহার দেবে। না পেলে মোবাইল ‘সিম’ আপনি মক্কা-মদিনায় কিনতেও পারবেন। তবে হজের সফরে পুণ্যভূমিতে একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইলে কথা না বলাই উত্তম। এতে পবিত্র কাবায় মনোসংযোগ বিঘ্নিত হয় এবং কোনো খারাপ সংবাদ পেলে মন উতলা হতে পারে। বিশেষ করে ইহরাম অবস্থায় এ ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার। সর্বশেষ কাজ হলো- আপনার নাম-ঠিকানা, পাসপোর্ট নম্বর, আইডি নম্বর, ট্রাভেলিং এজেন্সির নাম ও নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদির কয়েকটি কপি হাতে লিখে বা কম্পিউটার কম্পোজ করে বিভিন্ন ব্যাগে রাখুন এবং তথ্যগুলো বড় ব্যাগের ওপর উজ্জ্বল ও অমুচনীয় কালি দিয়ে ইংরেজি বড় হরফে স্পষ্ট করে লিখুন। হজ্জ যাত্রীরা সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান আল আমিন হজ্জ কাফেলা মোয়াল্লেম হাফেজ আব্দুর রশিদ যে ভাবে আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন ও উনি নিজে দাঁড়িয়ে থেকে সকল কিছু বুঝিয়ে দিয়েছেন তা অন্য কোনো মোয়াল্লেম বুঝিয়ে দেয়না।