মোঃ সৈকত হোসেন, নাটোর
নাটোরের বড়াইগ্রামে গরিব কৃষকের দুইটি গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বড়াইগ্রাম উপজেলার ১ নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড রামাগাড়ি কান্দী পাড়া মোঃ জাবের আলী বাড়িতে আগুন ধরেছে। আজ শনিবার সকাল ১১ ঘটিকায় আগুনের সূত্রপাত ঘটে। কৃষক জাবের আলী জানান আমি ২০ মিনিট আগে আমার বউ কে সঙ্গে নিয়ে মাঠে গিয়েছি। হঠাৎ করে খবর পেয়ে দৌড়ে বাড়িতে আসি দেখি আগুন জ্বলছে। আগুন কিভাবে ধরেছে বলতে পারবো না। বাড়ি পাশ্ববর্তী এক মহিলা জানান হঠাৎ করে দেখি ধাও ধাও করে আগুন জ্বলছে। সবাই কে ডাকাডাকি করি, সবাই পানি দিয়ে নিভানর চেষ্টা করি। কিন্তু ২ টি গরু সহ কারে গোয়াল ঘর পুরে ছাই হয়ে যায়। ফায়ারসার্ভিসের টিম আসতে আসতেই, আগুন নিয়ন্ত্রণ করেন এলাকাবাসি। স্হানীয় মেম্বার মোঃ আলহাজ্ব জানান গবর দিয়ে তৈরি লাকরি আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরেছে। কৃষক জাবের আলী শেষ সম্বল ২ টি গরু ছিল। প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।