কুষ্টিয়া প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে প্রথম হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল। তার প্রাপ্ত নম্বর ১১১ দশমিক ২৫। প্রতীক রসূল (রুদ্র) প্রফেসর আবু হেনা মুহা: গোলাম রসূল বাবলু (অব: বিসিএস শিক্ষা) ও অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখার শাখাপ্রধান/সহকারী মহাব্যবস্থাপক সাবিনা সুলতানার কনিষ্ঠ পুত্র। কুষ্টিয়া শহরের সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং রাজধানীর নটরডেম কলেজ থেকে এএইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন। ভিসি জানান, ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী। পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। প্রতীক রসূল (রুদ্র) জানান, অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখার শাখাপ্রধান/সহকারী মহাব্যবস্থাপক সাবিনা সুলতানা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় “ক” ইউনিট…১ম স্থান অধিকারী আমার ছোট ছেলে প্রতীক রসূল (রুদ্র) বুয়েট এ ৬৬ তম স্থান অর্জন করেছে। আমার বড় ছেলে প্রত্যয় রসূল (রাফি) অন্যতম Engineering University “IUT” এর CSE department এর final year এর স্টুডেন্ট। আমরা তাদের সাফল্য কামনা করি।