কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগ । এই উপলক্ষে মঙ্গলবার( ২৬ মার্চ) কুমিল্লা রামঘাটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পার্থ সারথী দত্ত, সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।