লামা (বান্দরবান) প্রতিনিধি
সূর্যমুখী চাষে আশার আলো দেখছেন পার্বত্য জেলা বান্দরবানের লামা থানার ওসি। জেলায় দিন দিন বাড়ছে এর চাহিদা। কৃষি বিভাগ মনে করছে, সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে তেলের চাহিদা। বিগত কয়েক বছর ধরে সরকারিভাবে পরীক্ষামূলক শুরু হলেও এবার অনেক লামা থানা ওসি মোহাম্মদ শামীম শেখ নিজ উদ্যোগে সূর্যমুখী চাষ করেছেন। এমনই একজন বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্য শামীম শেখ থানার চারপাশে বিভিন্ন ফুল বাগান করে।সাফল্য পাওয়ায় এবার নিজ উদ্যোগে প্রায় ২০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের বীজ দিয়ে চাষ করেছেন সূর্যমুখীর।এর সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন শত শত মানুষ। তবে এই সূর্যমুখী চাষ উদ্যোগ নেওয়াতে ওসি লামায় প্রশংসায় অতুলনীয়।