চৌদ্দগ্রাম প্রতিনিধি
দৈনিক মুক্তির লড়াই ও আলোকিত ঢাকার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক আকতার হোসেন সাদ্দামের দাদা মো- রহমত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রবিবার ( ২৪শে মার্চ) বাদ আছর তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।