মো: রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি( চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গতকাল বুধবার(২১ মার্চ) মধ্যরাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে মো: হান্নান নামের ঐ যুবক কে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, বুধবার মধ্যরাত ১ টার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছ ইউনিয়নের জোরামতল এলাকা থেকে হান্নান কে গ্রেপ্তার করা হয়। সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার অফিসার এবং থানা এলাকায় ডিউটিরত রোমিও-০৩ এর অফিসার ও ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে ৫০ গজ পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ হান্নান (৩৪) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করতে চাইলে উক্ত আসামী তার নিকট অবৈধ অস্ত্র ও কার্তুজ আছে বলে স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১টি কার্তুজ জব্দ করা হয়। তিনি বলেন আটকের পর আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে ।