প্রেস বিজ্ঞপ্তি
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় গতকাল ১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৩:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার মামলা নং-২০/৯৯, তারিখঃ ১১/০৩/২০২৪-খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মাছুম মিয়া (৪৫), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-পুরাতন মানিকদহ, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। ৪। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।