মোঃ আল আমিন খান রাঙ্গাবালী (পটুয়াখালী ) প্রতিনিধি
আসন্ন রাঙ্গাবালী উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ভোটাদের সমথর্ন ও ভালোবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারণের সাথে মতবিনিময় শুরু করেছেন। রাঙ্গাবালী উপজেলায় প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড় চায়ের দোকানে একটাই বিষয় কে হতে যাচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান। এছাড়াও নির্বাচন উপলক্ষে দোয়া প্রার্থী ব্যানার লাগিয়ে এবং লিফলেট বিতরণ শুরু করেছেন নির্বাচনী প্রচরনা। রাঙ্গাবালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজ সেবক মো:আসাদুজ্জামান আসাদ সাধার মানুষের কাছে জনপ্রিয়তায় শীষে রয়েছে।