মোঃ সাইফুল্লাহ ,ইবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার সাবেক প্রধান প্রকৌশলী মানবিক ব্যক্তিত্ব ইন্জিনিয়ার আলিমুজ্জামান (টুটুল) এর উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৩০ প্রজাতির ১০৪ টি গাছ বিতরণ করেন। রবিবার (১৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ভবনের সম্মুখে ইন্জিনিয়ার আলিমুজ্জামান (টুটুল) সাধারণ শিক্ষার্থীদের মাঝে ১০৪ টি গাছ বিতরণ করেন। এই সময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ থাকলে পৃথিবী থাকবে, গাছ না থাকলে পৃথিবী থাকবে না। গাছ আমাদের সবসময় অক্সিজেন দিয়ে থাকে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে ১০৪ টি গাছ বিতরণ করি। আমি এই পর্যন্ত দেশে ও বিদেশে মিলে প্রায় ১২ লক্ষ গাছ লাগিয়েছি। আমাদের সকলের উচিৎ বেশি বেশি গাছ লাগানো। উল্লেখ্য, ইন্জিনিয়ার আলিমুজ্জামান (টুটুল) একজন মানবিক ব্যক্তিত্ব। তিনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও তিনি প্রতি মাসে শিক্ষার্থীদের মাঝে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির বই, জায়নামাজ, পবিত্র কুরআনুল কারিম ও তাসবিহ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকেন। এই সকল মানবিক কাজ করে তিনি অনেক সুনাম অর্জন করেন। তিনি জানান, মৃত্যুর আগ পর্যন্ত এইসকল মানবিক ও উন্নয়নমূলক কাজ করে যাবেন।