নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগি গুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান দূর্ঘটনায় ট্রেইনের ৯টি বগিলাইনচ্যুত হয়েছে।