তানিম কাজী শুভ, বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাব – (IUSC) কর্তৃক আয়োজিত 1st IUSC National Science Festival 2024 বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত আয়োজনে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করে মোঃ সাকিবুল আলম, শেখ নিশান তানভীর ইসলাম, মেহেদী হাসান ও তানিশা। উক্ত আয়োজনে পোস্টার প্রেজেন্টেশনে ১ম ও ৩য় স্থান অর্জন করে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি তানভীর ইসলাম (স্থাপত্য বিভাগ) এবং মোঃ সাকিবুল আলম (বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি)। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি অলিম্পিয়ার্ড ৩য় স্থান অর্জন করে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি মোঃ সাকিবুল আলম। আয়োজন সম্পর্কে তানভীর ইসলামের অনুভূতি “আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম কোনো প্রতিযোগিতা ছিলো এটি। মনের মধ্যে এটকু ভয় এবং অনেকটা উত্তেজনা কাজ করছিলো। কিন্তু বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সিনিয়র সদস্যগণ অনবদ্য ভ্রমণে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সমর্থন করেছেন। আমাকে এক মুহূর্তের জন্যেও ক্লাবের সদস্যগণ এটা বুঝতে দেননি যে আমি আমার পরিবার পরিজন ছেড়ে দূরের একটি জায়গায় এসেছি। তারা বড় ভাইয়ের মতো প্রতিটি সময় আমাকে সমর্থন করেছেন, আমাকে উদ্বুদ্ধ করেছেন। তাদের সহযোগিতা ব্যতীত আমার এই অর্জন সম্ভব ছিলো না। আমি তাদের এবং বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। শুধু এইটুকুই বলবো আমি বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব এবং এর সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞ। এক কথায় অনবদ্য ছিলো প্রতিটি মুহূর্ত।”মোঃ সাকিবুল আলমের অভিব্যক্তি “মহান আল্লাহর রহমতে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবকে প্রতিনিধিত্ব করা ও সাফল্য অর্জন করায় অনেক আনন্দিত। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবকেও অনেক ধন্যবাদ তাদের আতিথিয়তা ও সুষ্ঠু-সুন্দর আয়োজনের জন্য।