সবুজ খোন্দকার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার জেপি দেওয়ানকে পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান ও চৌদ্দগ্রাম উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহকে বরণ অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ বি এম এ বাহার। অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল , চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা তন্ময় ও ইউপি চেয়ারম্যানগন । এসময় বিভিন্ন এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সরকারী কর্মকর্তাগন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।