মো: রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে।সোমবার বিকাল ৫টায় এই পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিন। সীতাকুণ্ডে বিভিন্ন দোকানে বেশি দামে পণ্য বিক্রি করায় মেসার্স মাসুদ স্টোরকে ৫০০০ টাকা, মূল্য তালিকা না থাকায় সেলিম মাংস বিতানকে ৫০০০ টাকা, মেসার্স ইকবাল স্টোরকে ১০০০ টাকা, ড্রাইভিং সিএনজি ও ট্রাকের লাইসেন্স না থাকায় ট্রাকচালক মো. রুবেলকে ৫০০০ টাকা, সিএনজি চালক মো. খোকনকে ১০০০ টাকা, মো. ফখর ইসলামকে ১০০০ টাকা মো. দুলালকে ১০০০ টাকা, মো. আমজাদকে ১০০০ টাকা জরিমানা করা হয়। আট দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, বেশি দামে পণ্য বিক্রি, পন্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।