মোঃ সৈকত হোসেন, নাটোর
নাটোরের লালপুরে ও সিংড়া পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।সকালে লালপুর উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় সংলগ্ন সড়কের পাশে ভুট্টা ক্ষেতে সোহেল(৩০) নামে এক টিভি মেকানিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।রাতে এয়াপোর্ট মোড়ে তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সোহেল।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান লালপুর থানার ওসি নাছিম আহমেদ। এদিকে সিংড়া উপজেলার গুনাইখারা এলাকায় মেহগনি গাছের ডালে ঝুলে থাকা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার বিকালে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পেয়ে চিৎকার করে।পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে লাশটি উদ্ধার করে আজ সকালে মর্গে পাঠায়।নিহত ব্যক্তির নাম মমতাজ উদ্দিন(৬০)।তার বাড়ি বগুড়া সদরের পালসা গ্রামে বলে জানান সিংড়া থানার এসআই রাজু আহমেদ।