মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা
গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটি ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল (৩৮) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করেছে বলে জানা যায় । মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সিরাজুল ইসলামের নিখোঁজের তিনদিন পর পরিত্যাক্ত বাড়ির সেপটি ট্যাংক থেকে পাভেলের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন পাভেল। নিহত শরিফুল ইসলাম পাভেল বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি পাভেল। এরপর তার পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি( জিডি) করা হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক ওসি মাসুদ রানা বলেন, নিখোঁজের তিনদিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটিক টেংকি থেকে পাভেলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।