সবুজ খোন্দকার, চৌদ্দগ্রাম
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৩ নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল সহ ০২ জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম । চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) লিটন চাকমা ও এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ (৬ই মার্চ) দুপুর ১২.১৫ মিনিটে উপজেলার ০৩ নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজারের পূর্ব পাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে একটি কাগজের বক্সের ভেতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ২২ রাউন্ড গুলি সহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামীদ্বয় উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মোঃ নাজমুল হাসান (২০)ও আব্দুল কালাম এর ছেলে মোঃ রাকিব হোসেন(২০)। পলাতক আসামি মোঃ রাহাত (২০) ০৮নং মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের ওমর আলীর ছেলে। উক্ত ঘটনায় অজ্ঞতনামা ৩/৪ জন এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১০, তারিখ-০৬/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-The Arms Act 1878 এর 19-A, মামলা দায়ের শেষে ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।