মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
বাংলাদেশ সরকার স্মার্ট স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে সারা দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্যাম্যমান আদালত।
এরি ধারাবাহিকতা গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করেন, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক। তিনি কাগজপত্র যাচাই করে সিটি জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্নও এক্সর্রে মেশিন পরিচালনার কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সাথে বৈধ কাগজপত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট জমা দানের নির্দেশ দেন।এর পরে বিকালে সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে কাজপত্রের মেয়াদ উত্তীর্ন হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতিসহ ভাম্যমান্য আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সিটি জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়।