কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে একটি নাম্বার বিহীন ডাম্পার আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া কিল্লামোড়া এলাকায় অভিযান চালিয়ে ডাম্পার গাড়িটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, রেঞ্জ অফিসার গাজী শফিক আলম। তিনি বলেন, প্রতিনিয়ত বনবিভাগ অভিযান চালালেও গোপনে পাহাড় খেকেও কিছু ব্যক্তি নাম্বার বিহীন ডাম্পার যোগে রাতের আঁধারে পাহাড় নিধন করে দিচ্ছে। তবে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে, রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় ডাম্পার গাড়িটি আটক করেছে বনবিভাগ। আটককৃত গাড়িটির মালিক, উখিয়া হাজির পাড়ার গ্রামের বাসিন্দা আলমগীর। এসময় অভিযানে নেতৃত্ব দেন অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান থাইংখালী বিট কমকর্তা বিকাশ দাশ সহ অন্যান্য বনকর্মীরা৷উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আটককৃত গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণে প্রক্রিয়াধীন।