প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
শুধু পুরুষ নয়, পুরুষের পাশাপাশি সংসার ও পরিবারের অভাব মোচন করতে কৃষি কাজে নেমেছেন নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় বসবাসরত আদিবাসী চাক সম্প্রদায়ের নারীরা। তাদের কাছে জানা যায় পার্বত্য পাহাড়ি অঞ্চলের বান্দরবান জেলার সবচেয়ে বেশি আদিবাসী চাক সম্প্রদায়ের বসাবাস নাইক্ষ্যংছড়ি উপজেলা। তাদের কাছে আরও জানা যায় তারা সবসময় দলবদ্ধ ভাবে এবং সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে বসাবাস করতে পছন্দ করে। তারা চাই পরিবার ও সংসারের সুখ ও কষ্ট সবাই সমান ভাবে মিলেমিশে ভোগ করতে।তাই তারা পরিবার ও সংসারের অভাব মোচন করতে ঝাপিয়ে পড়েন কৃষি কাজ থেকে শুরু করে বিভিন্ন দৈনন্দিন কাজে। শুধু তাই নয়, তারা বিভিন্ন দৈনন্দিন কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছে পড়াশোনা। বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চপদস্ত দপ্তরে এই আদিবাসী চাক সম্প্রদায়ের লোকেরা চাকরি করতেছেন বলে জানা যায়। আরও জানা যায় শিক্ষার পাশাপাশি দৈনন্দিন কাজ গুলো করতে তারা পছন্দ করেন।