মো: রমিজ আলী ,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে ডুবে এক মিনি ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২ফেব্রুয়ারি) দুপুর ৩ টার সময় এই ঘটনাটি ঘটে সীতাকুণ্ড উপজেলা পৌরসভা র বাজারসহ দেওয়ান দিঘিতে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। মো:বিজয় (২২) নামের যুবকটি চট্টগ্রামের হাটহাজারী থানার ৫ নং ইউনিয়নের কাজী বাড়ির কামাল হোসেনের ছেলে। সরেজমিনে জানা যায়, মীরসরাই থেকে আসার পথে সীতাকুণ্ড পৌরসভার বাজার দেওয়ান দিঘি থেকে পানি তুলে মিনি ট্রাকটি পরিষ্কার করছিলো। গাড়ি পরিষ্কার শেষ করে নিজের হাত-মুখ পরিষ্কার করার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। সাতাঁর না জানায় দিঘির গভীরে তলিয়ে গেলে স্থানীয়রা সাথে সাথে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে ফোন দেন। ফোন দেওয়ার সাথে সাথে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পুকুরে পড়া বিজয়কে উদ্ধারের কাজ চালায়, কিছুক্ষণের মধ্যে বিজয়কে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন