জামিল মোহাম্মদ জনি, রাংগুনিয়া
চট্রগ্রাম রাংগুনিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোয়াজারহাট কেন্দ্রীয় জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ পৌর আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে অংশ নেন রাঙ্গুনিয়া ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের, কোষাধ্যক্ষ রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক ফজলুল করিম তালুকদার, সদস্য তৈয়ব চৌধুরী, জাহাঙ্গীর আলম তালুকদারসহ মুসল্লীবৃন্দ শতাধিক উপস্থিত ছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর নিজ গ্রামের বাড়িসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগেও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, স্মরণসভাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।