চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান মজুমদার মুকুলের স্মরনে দোয়া ও স্মরন সভার আয়োজন করেন ৮৬-৯৬ সাবেক ছাত্রলীগ ফোরাম চৌদ্দগ্রাম উপজেলা শাখা। চৌদ্দগ্রাম বাজারস্থ স্হানীয় সাংসদ সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। সাংবাদিক জগলুল কবির নাসিরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।