মোহাম্মদ নাছিম (উখিয়া)কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার মরিচ্যায় পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। নিহত রোহিঙ্গা শ্রমিক হলেন, মোঃ আলম তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহত দুই জনের পরিচয় তৎক্ষণিক জানা যায়নি। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে উখিয়ার মরিচ্যা এলাকার ঢালার মুখে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি জানান, উখিয়ার মরিচ্যা এলাকায় পাহাড় ধসে রোহিঙ্গা যুবক মোঃ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। এই সময় পাহাড় ধসে আরো দুই জন আহত হয়েছে। জানা গেছে, বন বিভাগকে ম্যানেজ করে দীর্ঘ দিন ধরে ওই স্থানে পাহাড় কেটে আসছে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মোঃ দেলোয়ার। তিনি ঐ এলাকায় বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। প্রতিদিনের মতো পাহাড় কাটার সময় শুক্রবার বিকেলে পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলে রোহিঙ্গা শ্রমিক মোঃ আলম মারা যান। এ বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুর রশীদ বলেন, বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।