মো: রমিজ আলী, সীতাকুণ্ড
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের পাশে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বসা ৩০টি দোকানপাট উচ্ছেদ করেছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার (১ফেব্রুয়ারি ২৪) সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ও ভাটিয়ারি এলাকায় দুপুর ২:৩০ মিনিট থেকে শুরু করে বিকাল ৫টা পযন্ত এই অভিযোন চালানো হয়। এসময় ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের পাশে অবৈধ ভাবে বসা বিভিন্ন ধরনের দোকানপাট, যেমন সবজি,মাছ,ফল বিক্রির বিভিন্ন ধরনের প্রায় ২০টি অবৈধ দোকানের পাশাপাশি ১০টি কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়েছে। এসব দোকাদারদের হাইওয়ে মহাসড়কের পাশ দখল করে না বসতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্দেশনা অমান্য করে আবারও দোকান বসাতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এই বিষয়ে বারআউলিয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোখন চন্দ্র ঘোষ বলেন, পথচারী ও সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাগবে এবং যানজট নিরসনের লক্ষ্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। মানুষ যাতে ভোগান্তি ছাড়া চলাচল করতে পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন উপ- পরির্দশক ( এস আই) শাহ আলম, এ পিএস আই জুনায়েদ সহ হাইওয়ে পুলিশ সদস্য বৃন্দরা।