মোঃ এমরান, লোহাগাড়া (চট্টগ্রাম)
যুব সমাজকে মরণব্যাধী মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ঃঃ এম এস কে সেলিম। চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ বটতলীস্হ Kick off sports ground এর পরিচালকদের আমন্ত্রণে লোহাগাড়া যুব একাডেমির প্রিয় খেলোয়াড়দের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক শহীদুল কবির সেলিম বলেন, যুব সমাজকে মরণব্যাধী মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। এমন মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য Kick off sports ground এর পরিচালকদের ধন্যবাদ জানান। প্রধান অতিথি আরো বলেন, আপনাদের পাশে সবসময় আছি এবং থাকব আপনারাও খেলাধুলায় সবসময় সহযোগিতা করবেন।