মো: রমিজ আলী, সীতাকুণ্ড
চট্টগ্রাম : চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট প্রকৃতির বর্গ গন্ধ ও ছন্দের অনুপ্রেরনায় হাজারো ফুলের সৌরভ ছড়াতে চট্টগ্রামে সাগরপাড়ের ফৌজদারহাট ডিসি পার্কে “দ্বিতীয়” বারের মতো আয়োজন করেছে চট্টগ্রাম ফুল উৎসব ২০২৪।
এ-উপলক্ষে আজ ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকায় পুঁথি পাঠ ও কবিগানের আসরের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম চট্টগ্রাম ও জনাব এ টি এম পেয়ারুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ চট্টগ্রাম। বর্ণে-গন্ধে- ছন্দে মেতে উঠুন চট্টগ্রাম ফুল উৎসব ২০২৪ ২৫ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা ডিসি পার্ক, ফৌজদারহাট বন্দর সংযোগ সড়ক, চট্টগ্রাম। চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের বিশেষ আকর্ষন থাকছে সানসেট ভিউ পয়েন্ট, মাস ব্যাপী আট প্রদর্শনী, মাস ব্যাপী নৌকা প্রদর্শনী, সাম্পান বাহচ, স্যুবেনির শপ, ভায়োলিন শো, ঘুড়ি উৎসব, কিডস জোন, পিজিওন কর্ণার, স্লিপ কর্ণার, পুতুল নাছ, ২-৯ ফেব্রুয়ারি পিঠা উৎসব, ১৪-২০ ফেব্রুয়ারি বই উৎসব থাকবে এই ফৌজদারহাট ডিসি পার্কে।