মোঃ এমরান, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার ৩১ শে জানুয়ারি ২৪ইং সন্ধ্যায় এক রেষ্টুরেন্টে কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়াকে সভাপতি এবং পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুন রশীদ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। পুঠিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক কে সহ-সভাপতি, উক্ত কমিটিতে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী কে প্রধান উপদেষ্টা করা হয়।সভায় আরো উপস্থিত ছিলেন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস, কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ,আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জনপ্রতিনিধিরা উন্নয়ন করে থাকে এলাকার উন্নয়নে আমার কাজ করে যাচ্ছি এবং করে যাব।