বেলাল হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুর বাড়ী গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম এর এক মাত্র ছেলে মোঃ পারভেজ ইসলাম (১৬) গত সোমবার দুপুর বেলায় বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তার বোনের বাড়িতে খোঁজ নিলে তার বোন বলে আমাদের বাড়িতে আসেনি, পরক্ষণেই তার সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও সন্ধান পাওয়া যায়নি। আপনারা কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হইলো।