আবুল কাশেম, সখিপুর
টাঙ্গাইলের সখিপুর উপজেলার সখিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিগ দেওয়ান বেকারি তে আজ বুধবার বিকেল ৩.০০ ঘটিকায় হঠাৎ আগুন লাগে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক কর্মচারীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তাদের ডাক চিৎকারে আশেপাশের এলাকার লোকজন এসে একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আস। এলাকার লোকজন ওই কারখানার পাশে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মর্টার চালু করে পাইপের সাহায্যে পানি নিক্ষেপ করে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনলে অগ্নিকাণ্ড শেষ মনে করে সবাই চলে যায়। আবার হঠাৎ আগুন জ্বলে উঠলে জনৈক ব্যক্তি পুনরায় আগুন নিভাতে টিনের চালে উঠে পানি ঢালতে থাকাবস্থায় চাল ভেঙে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।