ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে ৪৫০ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। কারাগার থেকে বের হয়ে মুক্ত বাতাসে এলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন তিনি।
পরীক্ষা শেষে খাদিজা বলেন, আমার মুক্তির পেছনে গণমাধ্যমের অনেক ভূমিকা ছিল, তাই আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই এ মুহূর্তে আর কোনো কথা বলতে পারছি না।
এর আগে, মুক্তির পরপর কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজা বলেন, আমার সঙ্গে অন্যায় হয়েছে। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই। ১৫ মাসে বাইরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।