লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র ও অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ১ নং লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ববকর সিদ্দিক পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রভাষক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধরণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন প্রমুখ।এছাড়াও এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।