ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল প্রাঙ্গণে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের দৃষ্টিনন্দন ম্যূরাল উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার(২০ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক কলেজ অডিটোরিয়ামে দৃষ্টিনন্দন ম্যূরাল উদ্ধোধন অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর খান মোঁঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হামজা মাহমুদ, শিক্ষক পরিষদ সম্পাদক এ জেড এম আরিফ হোসেন এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ মহিয়ষী নারী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে বঙ্গবন্ধুকে সব ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা জোগাতেন। তিনি যুগ যুগ ধরে দেশ ও জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক প্রফেসর নঈম উদ্দিন, নজরুল ইসলাম সজীব, বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, কলেজের শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ।