বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শুভ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো বাঙ্গালী হিন্দু ধর্মালবম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় এবার ৮৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা উৎসব।বোচাগঞ্জের ৮৩টি মন্ডপের মধ্যে এবার সবচেয়ে বেশি বাজেটের পূজা আয়োজন করে আকর্ষন কেড়েছে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের চেংগন হর পার্বতী মন্দির। চেংগন হর পার্বতী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চনদ্র রায় ও সাধারন সম্পাদক রবিদাস রায় (ডালিম) জানান, চেংগন হর পার্বতী মন্দিরের ৫২ তম সার্বজনীন শারদীয় দূর্গা পূজা আয়োজনে প্রায় ৯ লক্ষ্য টাকা ব্যায় করা হয়েছে। মন্ডপ দর্শনে আসা ভক্তবৃন্দদের জন্য সন্ধার পর থেকেই রয়েছে আকর্ষনীয় আলোকসজ্জা, আরোতী প্রতিযোগিতা সহ লীলা প্রদর্শনী। পরিশেষে পূজা উদযাপন কমিটির পক্ষ হতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জনান।