স্টাফ রিপোর্টার:
অদ্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) দুপুর ১২ টায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ এর নিরাপত্তা প্রদান উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা । এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী; কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; জনাব হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারী; জনাব আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, নীলফামারী জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স; জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারীর কর্মকর্তা বৃন্দ; আনসার সদস্য বৃন্দ।