নীলফামারী প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন নীলফামারী জলঢাকায় যথাযোগ্য মযার্দায় পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বিদ্যালয় গিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, সহকারি প্রধান শিক্ষিকা মোছাঃ পাপড়ি, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, আতাউর রহমান, আকবর আলীসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ। অন্যদিকে কৈমারী ইউনিয়নের বালাপাড়া গাবরোল কাছারী বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মযার্দায় শেখ রাসেলের জন্ম দিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছ আলী ও সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দরা।