মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৩৫ বোতল বিদেশি মদের বোতলসহ সন্তোষ রবি দাস (২৪) ও অজয় রবি দাস (২২) নামে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার ১৪ অক্টোবর রাতে শমসেরনগর চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের তল্লাশি করলে আটককৃত সন্তোষ রবি দাসের কাছ থেকে একটি পাটের বস্তার ভেতর থেকে ১৫ বোতল এবং অজয় রবি দাসের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।এদিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শামীম আকনজি জানান, “আটককৃত ২ যুবক কুলাউড়া থানাধীন চাতলাপুর চা বাগানের বাসিন্দা। তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কমলগঞ্জ থানা এলাকায় নিয়ে এসেছিল।এ সময় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, “এ ঘটনায় শমশেরনগর ফাঁড়ির এসআই কাশী চন্দ্র শর্মা বাদী হয়ে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।