ইকবাল হোসেন সুমন ( কুমিল্লা) স্টাফ রিপোর্টার
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বড় বড় নামি দামি পরিবহনের অত্যাচারে অতিষ্ঠ হাইওয়ে হোটেল রেস্তোরাঁ মালিকরা। কোটি কোটি টাকা দাদন দিয়ে ব্যবসা করতে হচ্ছে হাইওয়ে হোটেল রেস্তোরাঁ মালিকরা। অনেক মালিকরা দাদন নিয়ে করছেন প্রতারণা। গাড়ি নিয়ে যাচ্ছেন এক হোটেল থেকে অন্য হোটেলে এমন অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা হাইওয়ে হোটেল রেস্তোরাঁ মালিকরা বলছেন, দ্রব্যমুল্য লাগামহীন বৃদ্ধি পাওয়ায় বড় বড় গাড়ির মালিকদের অত্যাচারের কারনে যাত্রীদের সেবা দেওয়া যাচ্ছে না ঠিক মত। হিমশিম খাচ্ছে, হাইওয়ে হোটেলগুলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে অনেক নামি দামি হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে পরিবহন গাড়ি মালিকদের কারণে।ঐতিহাসিক প্রাচীন কাল থেকে কুমিল্লা হাইওয়ে হোটেল মাতৃভান্ডার ও নুরজাহান রয়েছে অন্যতম। এছাড়াও কুমিল্লা আরো অনেক নামি দামি হোটেল রেস্তোরাঁ গুলো কুমিল্লার অংশে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। কুমিল্লা ক্যান্টমেন্ট কাকলি হোটেল এন্ড রেস্তোরাঁ দিয়ে শুরু হলে বর্তমানে ৫০টির অধিক হোটেল বন্ধ হয়ে গেছে। এগুলো খবর কেউ রাখে না। সরজমিন গিয়ে জানাযায় এখন প্রায় ত্রিশটি হোটেল বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক এর কর্মস্থান বন্ধ হয়ে গেছে।এই হোটেলগুলোতে ড্রাইভার চেঞ্জ রাস্তার ক্লান্তি কাটানোর জন্য যাত্রীরা সহ সকল মানুষ বিশ্রাম নিতে পারে, যেখানে হোটেলের সংখ্যা বাড়ার কথা এখানে এখন বন্ধ হচ্ছে। হোটেল মালিকদের সাথে আলাপ-আলোচনায় জানা যায় বড় বাস মালিকরা এখন গাড়ি দাঁড়ানোর জন্য টাকা নিয়ে থাকে। প্রতি গাড়িতে তিন থেকে চার জনকে ফ্রি খাবার পরিবেশন করতে হয়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ভ্যাট , স্টাফ বেতন, আনুষাঙ্গিক ব্যয় মেটাতে পারছে না যার কারণে প্রতিষ্ঠানগুলো। পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে। কিছু ছোট ছোট প্রতিষ্ঠান যারা অল্প টাকার মধ্যে ট্রাক প্রাইভেটকার এগুলোকে সেবা দেয় যাদের কোনো ভ্যাট দিতে হয় না, আমরা বড় প্রতিষ্ঠান এগুলো মেনটেইন করতে, সরকারের নিয়ম সবকিছু করতে হয়। তাই অনেক মালিক লস করে প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। বন্ধ হয়ে যাওয়া হোটলে গুলোর মধ্যে ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট, চিওড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা। হোটেল মিডওয়ে, হাড়িসর্দার, চৌদ্দগ্রাম, কুমিল্লা। কানন লেক রিসোর্ট, জোড় কানন, কুমিল্লা।ফুড প্যালেস হোটেল এন্ড রেস্টুরেন্ট, মিয়াবাজার, কুমিল্লা।ছন্দু হোটেল -০২, এডভান্স সিএনজি, সদর, কুমিল্লা।বিরতি রেস্তোরাঁ, আলেখারচর বিশ্বরোড, কুমিল্লা।সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, আমতলী বিশ্বরোড, কুমিল্লা।গ্রামীন হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিমসার, কুমিল্লা।মাতৃ ভান্ডার হোটেল এন্ড রেস্টুরেন্ট, আমতলী বিশ্বরোড, কুমিল্লা। মাতৃ ভান্ডার হোটেল এন্ড সুইটস, আলেখারচড় বিশ্বরোড, কুমিল্লা।জুই রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, আমানগন্ডা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।ভূঁইয়া হোটেল, সুয়াগঞ্জ, কুমিল্লা।নিউ ধানসিঁড়ি হোটেল, সুয়াগাজী, সদর দক্ষিন, কুমিল্লা।চৌধুরী প্যালেস, সদর দক্ষিন, কুমিল্লা।
ডায়মন্ড ফুড কর্নার, পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা। আইরিশ হিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট, কোটবাড়ী বিশ্বরোড, কুমিল্লা।