সাইফুল ইসলাম ফয়সাল,
কুমিল্লা প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা পদক ২৩ এর বিভাগীয় পর্যায়ে চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান ও সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এড. আমিনুল ইসলাম টুটুল। ১৪ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যেমে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষ্যে চট্রগ্রাম বিভাগের ১০৩টি উপজেলা চেয়ারম্যানের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এড. টুটুল। এর আগেও জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর আস্থাভাজন হিসেবে খ্যাত পরিচ্ছন্ন রাজনীতিবিদ এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল।এডভোকেট আমিনুল ইসলাম টুটুল ১৯৬৮ সালের ১৬ জুন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর (দক্ষিন) ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি মুসলিম সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা ঐতিহ্যবাহী জিলা স্কুলের ছাত্র আমিনুল ইসলাম টুটুল ১৯৮৬ সালে এসএসসি,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান সহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ধনুয়াখলা ডিগ্রী কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম ডিগ্রী লাভের পর কুমিল্লা জজকোর্টে আইন পেশায় যোগ দেন।এড.আমিনুল ইসলাম টুটুল ছাত্রজীবনে ভিক্টোরিয়া কলেজে ছাত্র সংসদের সাহিত্য বিতর্ক এবং বহি:ক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। তিনি জেলা যুবলীগের কর্মসংস্থান সম্পাদক ছিলেন। কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. টুটুল বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।২০১৪ সালে ১৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড.আমিনুল ইসলাম টুটুল বিপুল ভোটে আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ৬ মার্চ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যাবধানে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালেও বিপুল ভোটে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। আবারও পুনরায় হওয়ায় তাকে বিভিন্ন কর্মসংস্থা ও নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।