সরকারি সা’দত কলেজ প্রতিনিধি:
সরকারি সা’দত কলেজ এর প্রধান সহকারী জনাব মোহাম্মদ আলী আজ (১৫/১০/২০২৩ইং, রোজঃ রবিবার) ভোরে ইন্তেকাল করেছেন। তিনি টাঙ্গাইল জেলার, মির্জাপুর থানার, কুড়াতলী গ্রামের মৃতঃ আব্দুল হালিম সিদ্দিকীর ছেলে। মস্তিকে রক্তক্ষরণ জনিত কারণে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ০২ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উক্ত কলেজ থেকেই অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছিলেন। তার প্রথম সরকারি চাকরিতে যোগদান ১৭/০১/২০০৫ ইং তারিখে এবং সরকারি সা’দত কলেজে প্রধান সহকারী পদে যোগদান করেন ০১/০১/২০১৫ ইং তারিখে। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও কর্মঠ ব্যক্তি। তার ব্যবহার ও আচার-আচরণ ছিল অত্যন্ত ভালো। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে নিবিড় সম্পর্ক ছিল তার। শিক্ষার্থীরা প্রশাসনিক কোন কাজ নিয়ে গেলে তা যথাযথভাবে করে দেওয়ার চেষ্টা করতেন। তার এই অকাল মৃত্যুতে সরকারি সা’দত কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয় গভীর শোক প্রকাশ করেন।