নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অধিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের ( বড়াইগ্রাম ও গুরুদাসপুর) এর নবনির্বাচিত এমপি আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আতাউর রহমান আতা, সহকারী কমিশনার( ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠু, কৃষিবীদ শারমিন সুলতানা (কৃষি অফিসার) বড়াইগ্রাম, ও কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন বড়াইগ্রাম কেন্দ্রীয় পেসক্লাবের সাধারন সম্পাদক পি কে এম আব্দুল বারী ও বড়াইগ্রাম কেন্দ্রীয় পেসক্লাবের নবাগত সদস্য সাংবাদিক মোঃ সৈকত হোসেন।উক্ত অনুষ্ঠানে কৃষকদের মাঝে খরিব ও রবি ২০২৩-২০২৪ মৌসুমে প্রনোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন- পেয়াজ( নাবী), গম,ভুট্টা, সরিষা,চিনা বাদাম,শীতকালীন পিয়াজ,মূগ,মসুর,খেসারী,এর উপকরণ মোট ৪,৯৫৫ জনকে তার মধ্যে ১৫৫ জনকে ২,৮০০ টাকা বিকাশে প্রেরন করেন।এছাড়া উপকরন হিসেবে পলিথিন, সুতলি,এবং বালাইনাশক বিতরণ করা হয়।