মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস -২০২৩ পালন করা হয়েছে। ‘ কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব শিক্ষকক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার , মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক , সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, ফুয়াদ খান, মেহেরপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. আতিয়ার রহমান, মেহেরপুর মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্সপেক্টর ফরিদউদ্দীন , সহকারী শিক্ষক মৌসুমী ঢালী প্রমুখ। মেহেরপুওে আমঝুপিতেও শিক্ষক দিবস পালন করা হয়েছে। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজারে এসে শেষ হয়। একইভাবে গাংনী উপজেলাতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়েছে। গাংনী সরকারি কলেজ ,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে র্যালি বের করা হয়। এমনিভাবে গাংনীর বিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে স্ব স্ব উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।