চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে ডাচ্ বাংলা ব্যংকের লিঃ এর অর্থায়নে মোট ২১ জন অস্বচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনা মুল্যে এবং সল্প মূল্যে হাসপাতালের Paid রোগী Phaco , SICS grafting ১৬ জন সহ মোট ৩৭ জন রোগীর চোখের অপারেশন করা হয়েছে। হাসপাতাল এর অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করেন।

অপারেশনে পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়া রোগী ও রোগীর অভিবাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিসেস(ভার্ড- ইসিএস) লিঃ এর ভার্ড কামাল চক্ষু হাসপাতাল পন্নারা, চৌদ্দগ্রাম, কুমিল্লা এবং DBBL এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।