চৌদ্দগ্রাম প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল (২৮ সেপেটেম্বর) বিকাল ৪টায় চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় সংসদ মুজিবুল হক এমপি কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাইমুর রহমান মাছুম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।