ইকবাল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ চার ডাকাত কে গ্রেফতার করেছে। গোপন সংবাদ এর ভিক্তিতে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ চার ডাকাত কে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে জানতে পারি একদল ডাকাত সংঘবদ্ধ হয়েছে ডাকাতি করার জন্য। তখন আমি সাথে সাথে থানা থেকে অফিসার সহ ফোর্স পাঠাই অভিযানে। সদর দক্ষিণ মডেল থানার এস আই খালেদ সাংবাদিকদের বলেন, গতকাল ঘটনার দিন ২৭/০৯/২০২৩ইং তারিখ রাতে মামলার বাদী এসআইমোঃ আফসার মিয়া, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/মোঃ আশ্রাফ, এএসআই (নিঃ)/রিপন চাকমা, ফোর্স কং/৩২২ মোঃ আবু তাহের, কং/৯৫৬ গোলাম মোস্তফা, সর্ব কর্মস্থলঃ-কোটবাড়ী পুলিশ ফাঁড়ী, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা- কুমিল্লাদের নিয়ে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী পুলিশ ফাঁড়ী জিডি নং-৫৭১, তাং-২৬/০৯/২০২৩ইং মূলে কোটবাড়ী ফাঁড়ী এলাকায় রাত্রী কালীন টহল ডিউটি করার সময় সালমানপুর সাকিনস্থ কোটবাড়ী জাদুঘরের সামনে অবস্থান করা কালে ২৭/০৯/২০২৩ইং তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় গোপন সূত্রে ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী জাম্বুরা সাকিনস্থ ডাইনোসর পার্ক সংলগ্ন সরকারী আশ্রয় কেন্দ্রের সামনে রাস্তার উপর ৫/৬ জনের একটি ডাকাত দল সিএনজি সহ কোটবাড়ী হইতে বাতাবাড়ীয়া গামী রোডে চলাচলরত যানবাহন এবং আশপাশের বাড়ী ঘরে ডাকাতি করার জন্য সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন করিতেছে। তাৎক্ষনিক বাদী সংবাদ প্রাপ্তির সাথে সাথে তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সাথে নিয়া ২৭/০৯/২০২৩ইং তারিখ রাত অনুমান ০০.২০ ঘটিকার সময় ঘটনাস্থল সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী জাম্বুরা সাকিনস্থ ডাইনোসর পার্ক সংলগ্ন সরকারী আশ্রয় কেন্দ্রের সামনে রাস্তার উপর পৌছা মাত্রই ডাকাতির প্রস্তুতি নেওয়া ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১। মোঃ এমরান হোসেন @ ইমন @ ইমু (২৭), পিতা- মৃত কামাল হোসেন @ কালা মিয়া, সাং-কালিয়াজুড়ি (ধর্মপুর, শাহ আলম মেম্বার বাড়ী, বর্তমান সাজু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, তোয়া হাউজিং, কলেজ রোড), থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ০২। মেহেদী হাসান রাব্বি (২৫), পিতা-মৃত মাহে আলম, সাং-ধর্মপুর (আলী মিয়া হাজীর বাড়ী, বর্তমানে কলেজ এর পিছনে বর্তমানে আবু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, দৌলতপুর), থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ০৩। মোঃ আল আমিন (২২), পিতা-হুমায়ূন কবির @ মুন্সি, সাং-ধর্মপুর (তোয়া হাউজিং, মোখলেছ ইঞ্জিনিয়ার এর বাড়ী), থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা ০৪। মোঃ নাজিম উদ্দিন সুজন (২৮), পিতা-তাজুল ইসলাম প্রকাশ তাজু মিয়া, সাং-চিতোষী (চান্দাল), পোঃ চিতোষী বাজার, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর বর্তমান সাং-মোল্লা হাউজিং, রামমালা, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করেন। আসামীদের গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ক) ০১ (এক) টি দেশীয় তৈরী ভোতা রাম দা, যাহা কাঠের বাট ছাড়া লম্বা অনুমান ৩০ ইঞ্চি, খ) ০১ (এক) টি দেশীয় তৈরী রডের হাতল যুক্ত চাইনিজ কুড়াল, লম্বা অনুমান ১৭ ইঞ্চি, গ) ০১ (এক) টি লোহার রড, লম্বা অনুমান ৩০ ইঞ্চি, ঘ) ০১ (এক) টি দেশীয় তৈরী লোহার পাত দিয়ে বানানো ভোতা ছুড়ি, যাহা লম্বা অনুমান ১৪ ইঞ্চি, ঙ) ০১ টি সবুজ রংয়ের সিএনজি, যাহার রেজিঃ কুমিল্লা থ-১১-৫৫০৭, যাহার সামনের ভাঙ্গা, যাহার ইঞ্জিন নং-AAMBRG76998 চেসিস নং-MD2AAFZZRWG18568 ২৭/০৯/২০২৩ইং তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতার কৃত আসামী সহ তাহাদের সঙ্গীয় পলাতক আসামীরা প্রায় সময় রাতের বেলায় বিভিন্ন থানা এলাকার সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করিয়া বেড়ায়। অদ্য ২৭/০৯/২০২৩ তারিখ ধৃত আসামীগন সহ পলাতক আসামীরা ডাকাতি করার প্রস্তুতি নিয়া পরষ্পর যোগসাজোসে ঘটনাস্থলে অবস্থান করিতেছিল বলিয়াও স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং -৩৫ তারিখ -২৭/০৯/২৩ইং, ধারা -৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।