মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো.শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, মেহেরপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার মো. রবিউল আলম । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। এর আগে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক ও আয়রনমুক্তকরণ স্থাপনার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এসময় বিশেষ মোনাজাত করা হয়।