সিরাজগঞ্জ প্রতিনিধি:
র্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জ উল্লাপাড়া হতে মানব পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মজিদ গ্রেফতার। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব-১২ কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ। গ্রেফতারকৃত আসামী আঃ মজিদ (৪৯) উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামের মৃত ছালাম প্রামানিক এর ছেলে। র্যাব-১২ কোম্পানী কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, র্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় মঙ্গলবার (২৯ আগষ্ট) রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানার লাহেরী মোহনপুর বাজারের মন্ডল সুপার মার্কেটের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আসামী আঃ মজিদ মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মালা রয়েছে। উল্লাপাড়া থানার মামলা নং- ০৪/২৩ তারিখঃ ২০/০৮/২৩ ইং; ধারাঃ মানব পাচার আইনে ৬/৭/৮ মূলে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ধৃত আসামী ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। আসামী চক্র দেশের বিভিন্ন লোকজনকে ইউরোপের দেশ লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে নিয়ে ভাল মানের কাজের কথা বলে নিয়ে যায়। পরে এ সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদেরকে মারপিট করে অত্যাচার করত। ভিকটিমের অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিত এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবী করত এবং টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করত। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।