দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ২০০৪ সালে ২১ শে আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভয়াবহ ২১ আগস্ট দিবস উপলক্ষে রোজ-সোমবার বিরামপুর আফতাব মার্কেটের দ্বিতীয় তলা অফিসে সন্ধ্যা ৬ ঘটিকায়, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব, এমপি শিবলী সাদিক দিনাজপুর ৬ আসন। সভাপতিত্ব করেন জনাব শ্রী: শিবেশ কুমার কুন্ডু, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বিরামপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর পিতা মেয়র মো:আক্কাস আলী বিরামপুর পৌরসভা,দিনাজপুর এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।