কুমিল্লা প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এৱ ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার বিকালে জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে দোয়া- মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এৱ আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইলিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার ও আশিকুন নবী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ ,উপদপ্তর সম্পাদক রুহুল আমিন চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যক্ষ শহীদুল্লাহ,শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,উপদেষ্টা পাপন পাল,ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম বাহার,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম,কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি নির্মল পাল,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু,সাধারণ সম্পাদক মহসিনুর রহমান,শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুর রহমান মুন্সি ফারুক ,জেলা যুবলীগের সদস্য বঙ্গবাসী আবাদ।এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মীর সাব্বির,সুমন দাস,সমীর বড়ুয়া,দিদারুল হক আনোয়ার,মিজানুর রহমান সোহাগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।